শেরপুর     বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ২৮৩৯টি: সংসদে শিক্ষামন্ত্রী

সংগৃহিত ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ২ হাজার ৮৩৯ টি। এসব গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর সংখ্যা প্রায় পৌনে তিন লাখ। এ ছাড়া ৪ হাজার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে এখনো ভবন নির্মাণ করা হয়নি।

৮ এপ্রিল বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য জয়নাল আবদিনের (ফেনী-২) প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ২ হাজার ৮৩৯ টি। বিভাগগুলোর মধ্যে ঢাকায় ৭১৭, চট্টগ্রাম ৮১৮, রাজশাহীতে ৩৫৫, রংপুরে ৩৭, খুলনায় ৩৪১, বরিশালে ৪৫, সিলেটে ২৬০, ময়মনসিংহ বিভাগের ২৬৬ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।

শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৫১৩ জন।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী এনামুল হকের আরেকটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ২৪ হাজার ৩২০টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। যার মধ্যে ৪ হাজার ৫৯টি প্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে এখনো ভবন নির্মাণ করা হয়নি। সরকার পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ২৮৩৯টি: সংসদে শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ২ হাজার ৮৩৯ টি। এসব গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর সংখ্যা প্রায় পৌনে তিন লাখ। এ ছাড়া ৪ হাজার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে এখনো ভবন নির্মাণ করা হয়নি।

৮ এপ্রিল বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য জয়নাল আবদিনের (ফেনী-২) প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ২ হাজার ৮৩৯ টি। বিভাগগুলোর মধ্যে ঢাকায় ৭১৭, চট্টগ্রাম ৮১৮, রাজশাহীতে ৩৫৫, রংপুরে ৩৭, খুলনায় ৩৪১, বরিশালে ৪৫, সিলেটে ২৬০, ময়মনসিংহ বিভাগের ২৬৬ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।

শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৫১৩ জন।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী এনামুল হকের আরেকটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ২৪ হাজার ৩২০টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। যার মধ্যে ৪ হাজার ৫৯টি প্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে এখনো ভবন নির্মাণ করা হয়নি। সরকার পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত