শেরপুর     বুধবার, ১৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির সহায়তা পেল নকলার শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবার

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সরকারের এসব উন্নয়ন ও সহায়তা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির সহায়তা পেল নকলার শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সরকারের এসব উন্নয়ন ও সহায়তা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত