শেরপুর     শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

সংগৃহিত ছবি

ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রী আকস্মিকভাবে এসব বাজার ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ পরিস্থিতির খোঁজখবর নেন। একইসঙ্গে বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান, চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম পাওয়া যাচ্ছে। বিশেষ করে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ খুবই সীমিত। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে বলেও তারা উল্লেখ করেন।

অন্যদিকে ক্রেতারা জানান, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলক কম থাকলেও দাম বাড়েনি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কিছু কোম্পানির ডিলার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন।

তবে সরেজমিনে দেখা যায়, দুটি ব্র্যান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও অধিকাংশ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ প্রায় স্বাভাবিক রয়েছে। কয়েকটি দোকানে নতুন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা গেছে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের আশ্বস্ত করে বলেন, খুব দ্রুতই বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি আরও উন্নত হবে। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রী আকস্মিকভাবে এসব বাজার ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ পরিস্থিতির খোঁজখবর নেন। একইসঙ্গে বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান, চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম পাওয়া যাচ্ছে। বিশেষ করে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ খুবই সীমিত। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে বলেও তারা উল্লেখ করেন।

অন্যদিকে ক্রেতারা জানান, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলক কম থাকলেও দাম বাড়েনি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কিছু কোম্পানির ডিলার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন।

তবে সরেজমিনে দেখা যায়, দুটি ব্র্যান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও অধিকাংশ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ প্রায় স্বাভাবিক রয়েছে। কয়েকটি দোকানে নতুন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা গেছে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের আশ্বস্ত করে বলেন, খুব দ্রুতই বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি আরও উন্নত হবে। 

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত