শেরপুর     রোববার, ২১ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আরও দুই আসামি গ্রেপ্তার

সংগৃহিত ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ও রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাকিল (৩০) ও হিরন খান (৪০)। এর মধ্যে শাকিল মামলার দুই নম্বর এবং হিরন চার নম্বর আসামি। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় গতকাল বিকেল ৩টার দিকে ফুলবাড়িয়া থেকে শাকিলকে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে হিরনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় শাহাব উদ্দিন নামে এক অভিযুক্তকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী ওই গৃহবধূ কৃষক স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ৭-৮ জনের একটি দল দরজা ভেঙে তাদের ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে স্বামীর হাত-পা, চোখ ও মুখ বেঁধে গৃহবধূকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

পরদিন বুধবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানান ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। পরে ভুক্তভোগীর মা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করে মামলা করেন।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারে নাম থাকা আরও দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২১ জুন ২০২৬

ময়মনসিংহে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আরও দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত