শেরপুর     বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

জয়শঙ্কর-খলিলুর বৈঠকে সম্পর্ক জোরদারের অঙ্গীকার

সংগৃহিত ছবি

বাংলাদেশ ও ভারত নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন জয়শঙ্কর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আমরা মতবিনিময় করেছি। নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছি।

এদিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

জয়শঙ্কর-খলিলুর বৈঠকে সম্পর্ক জোরদারের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ ও ভারত নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন জয়শঙ্কর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আমরা মতবিনিময় করেছি। নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছি।

এদিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত