শেরপুর     রোববার, ২১ জুন ২০২৬
 ‍SherpurTimes24

আবৃত্তিতে বৃহত্তর ময়মনসিংহে প্রথম স্থান অর্জন করলেন শেরপুরের রদি

ছবি: প্রতিনিধি

বৃহত্তর ময়মনসিংহের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন শেরপুরের রফাইদা ইসলাম রদি। শনিবার (২০ জুন) পল্লীমা সংসদ হলরুমে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর আয়োজনে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এতে বিতর্ক প্রতিযোগিতায় ‘খ’ বিভাগ থেকে রফাইদা ইসলাম রদি প্রথম স্থান অর্জন করেন। 

রদি শেরপুর জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে ছোটবেলা থেকেই শহরের নয়ানি বাজারস্থ অঞ্জলি আবৃত্তি নিকেতন এ আবৃত্তি শিখে আসছেন। 

এর আগে রদি ২০১৯ সালেও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান, ২০২০ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় তৃতীয় স্থান, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান এবং জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন সহ বিভাগীয়, জেলা এবং উপজেলা ভিত্তিক অসংখ্য পুরস্কার পেয়েছেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২১ জুন ২০২৬

আবৃত্তিতে বৃহত্তর ময়মনসিংহে প্রথম স্থান অর্জন করলেন শেরপুরের রদি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

বৃহত্তর ময়মনসিংহের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন শেরপুরের রফাইদা ইসলাম রদি। শনিবার (২০ জুন) পল্লীমা সংসদ হলরুমে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর আয়োজনে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এতে বিতর্ক প্রতিযোগিতায় ‘খ’ বিভাগ থেকে রফাইদা ইসলাম রদি প্রথম স্থান অর্জন করেন। 

রদি শেরপুর জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে ছোটবেলা থেকেই শহরের নয়ানি বাজারস্থ অঞ্জলি আবৃত্তি নিকেতন এ আবৃত্তি শিখে আসছেন। 

এর আগে রদি ২০১৯ সালেও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান, ২০২০ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় তৃতীয় স্থান, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান এবং জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন সহ বিভাগীয়, জেলা এবং উপজেলা ভিত্তিক অসংখ্য পুরস্কার পেয়েছেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত