শেরপুর     মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

সংগৃহিত ছবি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) এ লক্ষ্যে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি তার পদত্যাগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) এ লক্ষ্যে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি তার পদত্যাগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত