শেরপুর     মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি: প্রতিনিধি

শেরপুর শহরের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৩ জুন মঙ্গলবার দুপুরে তিনি এই প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির নিম্নহার, মোট ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা কম থাকা, দ্বিতল একাডেমিক ভবনের নিচতলা প্লাবিত এবং বিদ্যালয় মাঠে পানি জমে থাকার বিষয়গুলো লক্ষ্য করেন। একইসাথে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাটি ভরাট করার নির্দেশনা দেন এবং বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার (গোপনীয়) মো. সেলিম রেজা, বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছা. কামরুন্নাহার চায়নাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শেরপুরে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

শেরপুর শহরের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৩ জুন মঙ্গলবার দুপুরে তিনি এই প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির নিম্নহার, মোট ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা কম থাকা, দ্বিতল একাডেমিক ভবনের নিচতলা প্লাবিত এবং বিদ্যালয় মাঠে পানি জমে থাকার বিষয়গুলো লক্ষ্য করেন। একইসাথে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাটি ভরাট করার নির্দেশনা দেন এবং বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার (গোপনীয়) মো. সেলিম রেজা, বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছা. কামরুন্নাহার চায়নাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত