শেরপুর     বুধবার, ২৪ জুন ২০২৬
 ‍SherpurTimes24

মাদারগঞ্জে সমবায় সমিতির নামে গ্রাহকদের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ এর ঘটনায় অর্থ উদ্ধার কমিটির আয়োজনে সম্মেলন করা হয়েছে। 

বুধবার ২৪ জুন বিকালে মাদারগঞ্জ গাবের গ্রাম  এলাকায় মাদারগঞ্জ অর্থ  উদ্ধার আন্দোলন কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন মাদারগঞ্জ অর্থ উদ্ধার আন্দোলন কমিটির  মুখ্য সংগঠক শিবলুল বারী রাজু।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অর্থ উদ্ধার আন্দোলন কমিটির সদস্য জিয়াউল হক, মনজুরুল করিম, হাসেম উদ্দিন, সাকিবুল হাসান,রেবেকা সুলতানা আরো অনেকে। 

এ সময় বক্তারা মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৮৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে বর্তমানে তা ফিরত না দেওয়ায় গ্রাহকরা চরম কষ্টে রয়েছে বলে উল্লেখ করা হয়। সেই সাথে নিরীহ এসব গ্রাহকদের টাকা আত্মসাৎ কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গ্রাহকদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে প্রশাসনের  

হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী গ্রাহক ও মাদারগঞ্জের সচেতন মহল। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৪ জুন ২০২৬

মাদারগঞ্জে সমবায় সমিতির নামে গ্রাহকদের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ এর ঘটনায় অর্থ উদ্ধার কমিটির আয়োজনে সম্মেলন করা হয়েছে। 

বুধবার ২৪ জুন বিকালে মাদারগঞ্জ গাবের গ্রাম  এলাকায় মাদারগঞ্জ অর্থ  উদ্ধার আন্দোলন কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন মাদারগঞ্জ অর্থ উদ্ধার আন্দোলন কমিটির  মুখ্য সংগঠক শিবলুল বারী রাজু।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অর্থ উদ্ধার আন্দোলন কমিটির সদস্য জিয়াউল হক, মনজুরুল করিম, হাসেম উদ্দিন, সাকিবুল হাসান,রেবেকা সুলতানা আরো অনেকে। 

এ সময় বক্তারা মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৮৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে বর্তমানে তা ফিরত না দেওয়ায় গ্রাহকরা চরম কষ্টে রয়েছে বলে উল্লেখ করা হয়। সেই সাথে নিরীহ এসব গ্রাহকদের টাকা আত্মসাৎ কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গ্রাহকদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে প্রশাসনের  

হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী গ্রাহক ও মাদারগঞ্জের সচেতন মহল। 

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত