শেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এ, কে, এম জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো, সেলিম মিঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের সার্বিক সফলতা কামনা করেন। তিনি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ কর্মসূচির সফল বাস্তবায়নে শেরপুরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন