শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, শেরপুর চেম্বার অফ কমার্স প্রতিনিধি তৌহিদুর রহমান পাপ্পু, ব্যাটারি চালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি আনোয়ারুল সাদ্দাত সুইট, ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী, আয়শা আবেদ ফাউন্ডেশন (ব্রাক) এর এডমিন সানোয়ার ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন