শেরপুর     মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদী সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

শ্রীবরদী সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ
ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাঙাজান পাহাড়ি এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি   জব্দ করেছে বিজিবি।  সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব শাড়ি জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাঙাজান পাহাড়ে অভিযান চালায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯২ পিস শাড়ি জব্দ করা হয়।

তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শ্রীবরদী সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাঙাজান পাহাড়ি এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি   জব্দ করেছে বিজিবি।  সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব শাড়ি জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাঙাজান পাহাড়ে অভিযান চালায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯২ পিস শাড়ি জব্দ করা হয়।

তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত