শেরপুর     মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের ফুটবল উপহার দিলেন ইউএনও

ছবি : প্রতিনিধি

চলছে ফুটবলের সবচেয়ে বড় আসর।  এ আসর ঘিরে ঝিনাইগাতীর  একদল খুদে শিক্ষার্থী  সোমবার (২৯ জুন )  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  উপস্থিত হয়ে  খেলার জন্য একটি ফুটবল আবদার করেন। খুদে শিক্ষার্থীদের সেই ছোট্ট চাওয়া পূরণ করতে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। খুদে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহকে উৎসাহিত করেন।

এ সময় ইউএনও মো. আল-আমীন বলেন, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি খারাপ সঙ্গ ও মাদকের মতো সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকতে পারবে।  তিনি আরও আশা প্রকাশ করেন, খেলাধুলার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও সুন্দর মানসিকতার বিকাশ ঘটবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের ফুটবল উপহার দিলেন ইউএনও

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

চলছে ফুটবলের সবচেয়ে বড় আসর।  এ আসর ঘিরে ঝিনাইগাতীর  একদল খুদে শিক্ষার্থী  সোমবার (২৯ জুন )  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  উপস্থিত হয়ে  খেলার জন্য একটি ফুটবল আবদার করেন। খুদে শিক্ষার্থীদের সেই ছোট্ট চাওয়া পূরণ করতে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। খুদে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহকে উৎসাহিত করেন।

এ সময় ইউএনও মো. আল-আমীন বলেন, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি খারাপ সঙ্গ ও মাদকের মতো সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকতে পারবে।  তিনি আরও আশা প্রকাশ করেন, খেলাধুলার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও সুন্দর মানসিকতার বিকাশ ঘটবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত