শেরপুর     মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধিতে নিন্মাঞ্চল প্লাবিত

ছবি: প্রতিনিধি

জামালপুরে যমুনা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির ফলে ইসলামপুর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়  কৃষকের আবাদি ফসল, বসতঘর ও গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী  হাজারো মানুষ।

গেল কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ইসলামপুরের  সাপধরী,চিনাডুলী, নোয়ারপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে  ধানের বীজতলা, শাকসবজি পাট সহ অন্যান্য মৌসুমি ফসল পানিতে ডুবে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। 

এসব এলাকায় ক্ষতিগ্রস্ত  কৃষকেরা জানান- চলতি মৌসুমে ভালো ফলনের আশায় তারা ঋণ করে চাষাবাদ করেছিলেন। কিন্তু আকস্মিক পানি বাড়ায় সেই স্বপ্ন এখন শঙ্কায় রূপ নিয়েছে। 

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান,যমুনার নদীর বুকে ৪ টি ইউনিয়নের ২৫ হেক্টর জমির পাট, বীজতলা ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামের কৃষক আব্দুল মান্নান  জানান- তার তিন বিঘা জমির পাট পানিতে তলিয়ে গেছে। পানি দীর্ঘ দিন থাকলে পাট নষ্ট হয়ে যাবে বলে জানান তিনি।

একই গ্রামের কাফি মিয়া বলেন- আমার ৪০ শতাংশ জমির সবজি কিছুটা তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পেলে বাকিটুকু তলিয়ে যাবে। এতে সবজির ব্যপক ক্ষতি হবে।

এদিকে নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে কয়েকটি গ্রামীণ সড়ক। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানান- যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট পানি বিপদ সীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল মো. নকিবুজ্জামান খান বলেন-“ আরো ২ থেকে ৩ দিন পানি বাড়তে পারে। এতে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে এই পানি আবার খুব কম সময়ের মধ্যে কমার সম্ভাবনা রয়েছে।”

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধিতে নিন্মাঞ্চল প্লাবিত

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত