শেরপুর     বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সতর্কতা

ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
সংগৃহিত ছবি

দেশের ৫ বিভাগের উপর দিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও দুপুর ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ও ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ০৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ০১টা পর্যন্ত বিশেষ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সতর্কতা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

দেশের ৫ বিভাগের উপর দিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও দুপুর ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ও ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ০৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ০১টা পর্যন্ত বিশেষ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত