শেরপুর     শনিবার, ১১ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর-৩ আসন

ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: প্রতিনিধি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

জামায়াত প্রার্থীর পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে ‘সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং’ এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ করা হলেও বিএনপি প্রার্থী তা নাকচ করে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

সকালে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত সমর্থিত প্রার্থী মো. মাসুদুর রহমান। তিনি অভিযোগ করেন, তার সমর্থক ও সাধারণ ভোটারদের নানাভাবে কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নেপথ্যে কারচুপির অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে।

অন্যদিকে, রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এসব অভিযোগ সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে। একটি পক্ষ নির্বাচনকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি এখানো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত