শেরপুর     সোমবার, ০৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপন

ছবি: প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শেরপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বৈষম্যহীন সমাজ গঠনে কার্যকর পল্লী উন্নয়ন নীতি ও কৌশল প্রণয়ন, সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপির নেতা মো. আব্দুল আউয়াল চৌধুরী, ব্র্যাক শেরপুরের প্রতিনিধি মিজ্‌ ফারহানা মিল্কী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং বিআরডিবির শ্রেষ্ঠ উপকারভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। এছাড়া পোল্ট্রি ও গাভী পালন কার্যক্রমের জন্য ৬ জন উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৬ জুলাই ২০২৬

শেরপুরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত