জামালপুরে এক আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৭ জুলাই বিকালে শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে থেকে এসব উদ্ধার করা হয়।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দুতলায় একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় তৈরি পাইপগান, নাইন এমএম পিস্তলের ৪টি গুলি, শর্টগানের ৪টি গুলি, ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা ও ৬টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনি নিষিদ্ধ ঘোষিত ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সরকারি আইন কর্মকর্তা। তবে ওই আইনজীবীর অনুপস্থিতিতেই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন