চলতি এইচএসসি পরীক্ষার শেরপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার (৭ জুলাই) পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, কলেজের উপাধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করে পরীক্ষা পরিচালনার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন