শেরপুর     বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জলবায়ুকে গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: প্রতিনিধি

সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বাস্তবতা। তাই উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জলবায়ু বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান।

বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার জন্য স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী জানান, জলবায়ুকে আলাদা কোনো খাত হিসেবে নয়, উন্নয়নের ভিত্তি হিসেবেই বিবেচনা করছে তার  সরকার। 

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে।

এই বাস্তবতা থেকে উত্তরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিটি নবজাতকের জন্ম উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান।

সরকারের বিভিন্ন সবুজায়ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডুলাহাজরায় সরকারি হিসাবে ৭ লাখ গাছ লাগানোর তথ্য থাকলেও বাস্তবে প্রায় ২ লাখ গাছ রোপণ হয়েছে। হিসাব ও বাস্তবতার এই গরমিলকে দুঃখজনক উল্লেখ করে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

পরিবেশ রক্ষায় কেবল আইন বা প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশকে এমন একটি নিরাপদ আবাসস্থলে পরিণত করতে হবে, যেখানে মানুষসহ সব প্রাণী নিরাপদে বসবাস করতে পারে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জলবায়ুকে গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বাস্তবতা। তাই উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জলবায়ু বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান।

বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার জন্য স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী জানান, জলবায়ুকে আলাদা কোনো খাত হিসেবে নয়, উন্নয়নের ভিত্তি হিসেবেই বিবেচনা করছে তার  সরকার। 

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে।

এই বাস্তবতা থেকে উত্তরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিটি নবজাতকের জন্ম উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান।

সরকারের বিভিন্ন সবুজায়ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডুলাহাজরায় সরকারি হিসাবে ৭ লাখ গাছ লাগানোর তথ্য থাকলেও বাস্তবে প্রায় ২ লাখ গাছ রোপণ হয়েছে। হিসাব ও বাস্তবতার এই গরমিলকে দুঃখজনক উল্লেখ করে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

পরিবেশ রক্ষায় কেবল আইন বা প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশকে এমন একটি নিরাপদ আবাসস্থলে পরিণত করতে হবে, যেখানে মানুষসহ সব প্রাণী নিরাপদে বসবাস করতে পারে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত