শেরপুর     বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস, কোথায় নয়—জানাল মন্ত্রণালয়

সংগৃহিত ছবি

যানজট নিরসনের লক্ষ্যে একটি পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়। প্রাথমিকভাবে রাজধানীর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ব্যবস্থার আওতায় সপ্তাহে ছয় দিনের কার্যক্রমে শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) ক্লাসে অংশগ্রহণ করবে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হবে।

আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি রিপোর্টিং সিস্টেম চালুর প্রস্তাব এসেছে। যা অফলাইন ক্লাসে ফলোআপের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; বরং একটি পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ। যেসব প্রতিষ্ঠান সক্ষম, তারা স্বেচ্ছায় এই পদ্ধতিতে অংশগ্রহণ করবে। ভবিষ্যতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা আরো বিস্তৃত করার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যারা সক্ষমতা রাখে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা এই ব্লেন্ডেড এডুকেশন বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।’

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হলেও শিক্ষকদের স্কুলেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষকরা বাসায় বসে ক্লাস নেবেন না।

দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় এনে শিক্ষাব্যবস্থাকে অভিযোজিত করা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।

অনলাইন ক্লাস কোন কোন স্কুলে

পরীক্ষামূলকভাবে প্রথমে শুধু ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করা হবে। উদাহরণ হিসেবে শিক্ষামন্ত্রী কিছু প্রতিষ্ঠানের নামও উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

ক্লাস অনলাইনে কত দিন, অফলাইনে কত দিন

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হবে, সেখানে শনিবারের ছুটি বাতিল করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনি, সোম ও বুধবার সশরীরে বা অফলাইনে ক্লাস হবে। এ দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে।

রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। এ তিনদিন শিক্ষার্থীরা বাসায় থাকবে। ক্লাস হবে অনলাইনে। তবে শিক্ষকদের স্কুলে এসে অনলাইনে ক্লাস নিতে হবে।

কবে থেকে এ পদ্ধতি চালু হবে

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী সপ্তাহ থেকে এ অনলাইন-অফলাইনের সমন্বয়ে ক্লাস শুরু হবে। সেটা হতে পারে সোমবার থেকে। তার আগেই যেসব প্রতিষ্ঠান এ পদ্ধতি চালু করবে, তাদের ওয়াই-ফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস, কোথায় নয়—জানাল মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত