শেরপুর     মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি: প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এসময় তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বদভ্যাস থেকে দূরে রাখা সম্ভব। শারীরিকভাবে সুস্থ থাকতেও খেলাধূলা ও শরীরচর্চার বিকল্প নেই। বর্তমান সরকার খেলাধূলার প্রতি খুবই আন্তরিক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ক্রিকেট বল, র‌্যাকেট, দাবা, ব্যাডমিন্টন ও ভলিবল নেট ইত্যাদি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এসময় তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বদভ্যাস থেকে দূরে রাখা সম্ভব। শারীরিকভাবে সুস্থ থাকতেও খেলাধূলা ও শরীরচর্চার বিকল্প নেই। বর্তমান সরকার খেলাধূলার প্রতি খুবই আন্তরিক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ক্রিকেট বল, র‌্যাকেট, দাবা, ব্যাডমিন্টন ও ভলিবল নেট ইত্যাদি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত