শেরপুর     শনিবার, ১১ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ জুলাই) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

কর্মসূচি শেষে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসকদের উপস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ডেঙ্গু জ¦র প্রতিরোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১১ জুলাই ২০২৬

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ জুলাই) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

কর্মসূচি শেষে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসকদের উপস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ডেঙ্গু জ¦র প্রতিরোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত