এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত চেয়ে পরীক্ষার্থীদের ডাকা আন্দোলনকে ঘিরে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়।
সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি এবং দুর্যোগকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে।
দুপুর দেড়টা থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড়, উত্তরা, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় তারা আন্দোলনের ডাক দেয়।
এদিকে, পরীক্ষার্থীদের ডাকা আন্দোলন ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন লিমনের পাঠানো এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, নিজ নিজ এলাকায় পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে সর্বাত্মক নৈতিক সহায়তা ও সংহতি জানাবেন। তবে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে-এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এছাড়াও, সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ তিন দাবিতে ঢাকা, চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন