শেরপুর     মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৮ জুলাই) সকালে স্থানীয় ধানহাটিতে সমিতির সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির কোষাধ্যক্ষ  জাহিদুল হক মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। প্রধান আলোচক ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।   অন্যান্য অতিথির বক্তব্য রাখেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহমেদ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাসুদ হাসান মাসুম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল এমপি বলেন, "সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি সদস্যদের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়ন ও সমিতির সার্বিক অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে ।

অনুষ্ঠানের শেষে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত ৬০ জন সদস্যের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৮ জুলাই) সকালে স্থানীয় ধানহাটিতে সমিতির সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির কোষাধ্যক্ষ  জাহিদুল হক মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। প্রধান আলোচক ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।   অন্যান্য অতিথির বক্তব্য রাখেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহমেদ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাসুদ হাসান মাসুম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল এমপি বলেন, "সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি সদস্যদের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়ন ও সমিতির সার্বিক অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে ।

অনুষ্ঠানের শেষে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত ৬০ জন সদস্যের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত