শেরপুর     শনিবার, ১৮ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

ছবি : প্রতিনিধি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে। শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি আপামর জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত অবাধ, স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। সেই সঙ্গে সরকার ও জনগণের মধ্যে গভীর আস্থা ও নির্ভরতা আজ এই রাষ্ট্রব্যবস্থাকে প্রকৃত কল্যাণমুখী গণতান্ত্রিক সরকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।

এসময় কয়েকটি উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় এবং ২৯ কার্যদিবসের মধ্যে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র এক মাসে ১০টি রায় ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক আসামি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফ্ফর হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহদী আমিন বলেন, সরকারের সাফল্যের মধ্যে আরও রয়েছে বহুল আলোচিত তনু হত্যা মামলার আসামি এবং ওসমান হাদি হত্যা মামলার আসামিকে পার্শ্ববর্তী দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ জুলাই ২০২৬

প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত