শেরপুর     মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু'জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। বর্তমানে আহত দ'জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— শিলা (২৫), পিতা: আব্দুল মোতালেব, গ্রাম: দাদারা, থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ;

এবং আবেদা (৩৫), স্বামী: রফিকুল, গ্রাম: রঘুরামপুর মাঝিপাড়া, থানা: সদর, জেলা: ময়মনসিংহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুতের পাশ দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু'জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। বর্তমানে আহত দ'জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— শিলা (২৫), পিতা: আব্দুল মোতালেব, গ্রাম: দাদারা, থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ;

এবং আবেদা (৩৫), স্বামী: রফিকুল, গ্রাম: রঘুরামপুর মাঝিপাড়া, থানা: সদর, জেলা: ময়মনসিংহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুতের পাশ দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত