শেরপুর     মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

বগুড়ার কাহালুতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সংগৃহিত ছবি

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের একটি খাসের পুকুরে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল থেকে দুপুরের মধ্যে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো—মো. জাকিরুল (৬), পিতা- মো. আসাদুল ইসলাম, মো. ফাইম (৮) এবং সুরাইয়া (৫), পিতা- ফারুক মণ্ডল। তারা সবাই ভালতা গুচ্ছগ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন খাসের পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানী আবেদা বেগমের অনুরোধে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে খোঁজাখুঁজি করে ফাইমের মরদেহ উদ্ধার করেন। এরপরও সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খাসের পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে কাহালু থানার এসআই (নিরস্ত্র) ব্রজেনচন্দ্র মাহাতো সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একসঙ্গে তিন শিশুর এমন করুণ মৃত্যুতে ভালতা গুচ্ছগ্রামসহ পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বগুড়ার কাহালুতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত