শেরপুর     বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

ছবি : প্রতিনিধি

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন- মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন। অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যাক্তি আরিফ চৌধুরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়- ময়মনসিংহ থেকে আসা জামালপুর গামী একটি সিএনজিকে নান্দিনা লাহিরীকান্দা এলাকায় পেছন থেকে চাপা দেয় একটি বাস। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের ভাতিজা আরিফ বলেন- ‘চাচা আজকে ময়মনসিংহে ছেলেকে দেখতে গিয়েছিলেন। পরে জামালপুরে বাড়িতে ফিরছিলেন। আমরা জানতে পারি তিনি সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। ‘

জামালপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন- ‘হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়। একজন আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন- ‘দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন- মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন। অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যাক্তি আরিফ চৌধুরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়- ময়মনসিংহ থেকে আসা জামালপুর গামী একটি সিএনজিকে নান্দিনা লাহিরীকান্দা এলাকায় পেছন থেকে চাপা দেয় একটি বাস। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের ভাতিজা আরিফ বলেন- ‘চাচা আজকে ময়মনসিংহে ছেলেকে দেখতে গিয়েছিলেন। পরে জামালপুরে বাড়িতে ফিরছিলেন। আমরা জানতে পারি তিনি সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। ‘

জামালপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন- ‘হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়। একজন আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন- ‘দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত