শেরপুরের নকলা উপজেলার ভূরদী ছাল্লাতুল্লা মাদক বিরোধী সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল ফাইনাল ম্যাচ-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ভূরদী ছাল্লাতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জাহাঙ্গীর আলম বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ ধরনের সামাজিক উদ্যোগ যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসন সবসময় এমন জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে।"
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অতিথিরা ভূরদী ছাল্লাতুল্লা মাদক বিরোধী সংঘের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন