শেরপুর     শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

মাদকমুক্ত সমাজ গঠনে নালিতাবাড়ীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।

২৪ জুলািই শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় কলসপাড় ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নয়াবিল ইউনিয়ন একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানসহ জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক ও অংশগ্রহণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে নালিতাবাড়ীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।

২৪ জুলািই শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় কলসপাড় ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নয়াবিল ইউনিয়ন একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানসহ জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক ও অংশগ্রহণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত