স্বনামধন্য আয়কর আইনজীবী, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট আব্দুল হালিম ফকির (৮৫) আর নেই। ২৭ জুলাই সোমবার সকাল সোয়া ১০ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.....রাজেউন)।
তিঁনি কিছুদিন ধরে বয়সজনিত নানা রোগে ভুগছিলেন। তিঁনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে স্বজ্জন মানুষ হিসেবে পরিচিত প্রয়াত আব্দুল হালিম ফকির পেশাগত জীবনে শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলায় কর আইনজীবী হিসেবে অত্যন্ত সুনামের কাজ করেছেন। তিঁনি শেরপুর ও জামালপুর জেলার কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। একদা তিঁনি বাংলাদেশ কর আইনজীবী সমিতির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। আজ রাত ১০টায় শেরপুর সদরের পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাড়ীতে নামাজে শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে বলে পরিবারের সদস্যসরা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ কর আইনজীবী সমিতি কেন্দ্রিয় কমিটি, শেরপুর ও জামালপুর জেলা কর আইনজীবী সমিতি, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন