পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ শেরপুর গড়ার লক্ষ্যে মাসব্যাপী ‘এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি’ শুরু করেছে শেরপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন Humanity of Sherpur।
গত ৩১ জুলাই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রথম ধাপেই শেরপুর শহরের মেডিকেল কলেজ রোড, নবারুণ স্কুল, আইডিয়াল স্কুল ও ভিক্টোরিয়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির আওতায় মোট ১ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৫০০টি চারা বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি করে নিম, জাম, অর্জুন, কাঠবাদাম, লটকন, কাঁঠাল, আমড়া, পেয়ারা, বহেরা, হরিতকি, ছাতিম ও বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, অবশিষ্ট ৫০০টি গাছের চারা পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সড়কের পাশে, মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য জনকল্যাণমূলক স্থানে রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন Humanity of Sherpur-এর উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া, সভাপতি সামিউল ইসলাম চৌধুরী, আবু সাইদ, রাশেদুর রহমান পলাশ, লোকমান, তাহমিদ, রাহাত, সঞ্জয় বণিক, সাকি মাহমুদ, আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন