শেরপুর     বুধবার, ০৫ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার বিকেলে শহরের থানামোড়স্থ মুক্তমঞ্চে আয়োজিত এই সমাবেশে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রধান অতিথি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত প্রমুখ। 

সমাবেশে জেলা, উপজেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার বিকেলে শহরের থানামোড়স্থ মুক্তমঞ্চে আয়োজিত এই সমাবেশে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রধান অতিথি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত প্রমুখ। 

সমাবেশে জেলা, উপজেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত