শেরপুর     মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক বিতরণ করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিল নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

অনুষ্ঠানে নকলা থেকে ২১ জন এবং নালিতাবাড়ী থেকে ২০ জন দু:স্থ ও অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয় সম্পাদক নাহার নিপুণ, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আমিন, নকলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, নকলা পৌর বিএনপির আহবায়ক কামরুজ্জামান লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নকলায় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের নকলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক বিতরণ করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিল নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

অনুষ্ঠানে নকলা থেকে ২১ জন এবং নালিতাবাড়ী থেকে ২০ জন দু:স্থ ও অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয় সম্পাদক নাহার নিপুণ, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আমিন, নকলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, নকলা পৌর বিএনপির আহবায়ক কামরুজ্জামান লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত