শেরপুর     শনিবার, ০৮ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে আজীবন পাঠ-সংস্কৃতি গড়ে তুলতে ফোকাস গ্রুপ আলোচনা

সংগৃহিত ছবি

শেরপুরে আজীবন পাঠ-সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশে সরকারি গণগ্রন্থাগার পরিষেবার ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রত্যাশা ও অভিজ্ঞতা অনুধাবনের জন্য ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শনিবার দুপুরে শেরপুর সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এই ফোকাস গ্রুপ আলোচনায় ৩ সদস্যের একটি গবেষণা দলের সাথে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানা মতামত নেয়া হয়।

এই গবেষণা দলের সহযোগী গবেষক পাবনা সরকারি গণগ্রন্থাগারের জ্যৈষ্ঠ গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে মুখ্য গবেষক দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের জ্যৈষ্ঠ গ্রন্থাগারিক কেএম মেহেদী হাসান ও সহযোগী গবেষক জ্যেষ্ঠ গ্রন্থাগারিক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

এসময় আজীবন পাঠ্যাভাস বা পাঠ-সংস্কৃতি গড়ে তোলার জন্য সরকারি গণগ্রন্থাগারের ভূমিকা, দৈনন্দিন চাহিদা ও প্রত্যাশা পূরণ, বইয়ের সংগ্রহ, ইন্টারনেট সুবিধা এবং অবকাঠামো উন্নয়ন বিষয়ক এর পাশাপাশি শিশু, তরুণ, নারী ও প্রবীণ সহ সর্বস্তরের মানুষের মধ্যে জীবনব্যাপী পাঠ সংস্কৃতি গড়ে তোলা জন্য কি কি উদ্যোগ নেয়া প্রয়োজন সে বিষয়ে উপস্থিত শিক্ষক, সাংবাদিক, লেখক, পাঠক, বেসরকারি পাঠাগার নেতৃবৃন্দ, ও লাইব্রেরিয়ানরা মতামত প্রকাশ করেন। এসব মতামত পরবর্তীতে গবেষক দল সরকারিভাবে জাতীয় নীতি প্রণয়ন এর জন্য সুপারিশ করবেন।

এ ফোকাস আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও শিক্ষক জ্যোতি পোদ্দার, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রফিক মজিদ, সাংবাদিক মেহেদী হাসান শামীম, জেলা বেসরকারি লাইব্রেরী (পাঠাগার) সমিতির সভাপতি নূরুন নবী, সাধারণ সম্পাদক নাজমুল আলম তালুকদার, মডেল গার্লস স্কুলের লাইব্রেরিয়ান আকলিমা খাতুন প্রমুখ। ফোকাস গ্রুপ আলোচনায় সমাপনী বক্তব্য রাখেন শেরপুর সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজুম মুনিরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

শেরপুরে আজীবন পাঠ-সংস্কৃতি গড়ে তুলতে ফোকাস গ্রুপ আলোচনা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত