শেরপুর     বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ছবি : প্রতিনিধি

শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ আগস্ট শুক্রবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছনকান্দা গ্রামস্থ মৃগী নদীর পানিতে ভাসমান অবস্থায় এই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার ছনকান্দা গ্রামস্থ মৃগী নদীর পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির শরীরে খয়েরী রঙের ফুলহাতা শার্ট, কালো স্যান্ডো গেঞ্জি, চামড়ার বেল্টসহ কালো জিন্সের প্যান্ট ছিল। পায়ে ছিল লোফার জুতা, হাতে ছিল একটি সোনালী রঙের ঘড়ি।

লাশ উদ্ধারের পর সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে শেরপুর পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ আগস্ট শুক্রবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছনকান্দা গ্রামস্থ মৃগী নদীর পানিতে ভাসমান অবস্থায় এই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার ছনকান্দা গ্রামস্থ মৃগী নদীর পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির শরীরে খয়েরী রঙের ফুলহাতা শার্ট, কালো স্যান্ডো গেঞ্জি, চামড়ার বেল্টসহ কালো জিন্সের প্যান্ট ছিল। পায়ে ছিল লোফার জুতা, হাতে ছিল একটি সোনালী রঙের ঘড়ি।

লাশ উদ্ধারের পর সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে শেরপুর পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত