শেরপুরের গ্রামঞ্চল পাকুড়িয়া চকপাড়ায় জলাবদ্ধতায় ঘর বাড়ীতে পানি। চুলাতে আগুন জ্বলছে না। নানা সমস্যায় মানবিক সংকট চলছে। বর্ষা মৌসুমে এই মানবিক বিপর্যয়ে পড়ে ওই গ্রামের হাজার খানেক পরিবারের কয়েক হাজার মানুষ। এই জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চক পাড়া এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সদর ইএনওকে এই সমস্যা সমাধান করতে দ্রুত নির্দেশ দেন।
সোমবার (১০ আগস্ট) সকালের দিকে শেরপুরের সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চক পাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে পরিদর্শন করলেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মাসুদ হাসান বাদলসহ এলাকাবাসী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক পরিদর্শনকালে তিনি নাগরিক সেবা বৃদ্ধি করতে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে পরিচ্ছন্ন কর্মী ও এলাকাবাসীদের নির্দেশনা প্রদান করেছেন। এ সময় তিনি ড্রেনের মধ্যে যত্রতত্র বর্জ্য আবর্জনা না ফেলার আহবান জানান। তিনি দাড়িয়ে থেকে বেশ কয়েকটি ড্রেন পরিস্কার করান। এর ফলে আগের তুলনায় অতিদ্রুত সময়ে বৃস্টির পানি নেমে যাচ্ছে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন