শেরপুর     মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

বেকার যুবকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

বেকার যুবকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
সংগৃহিত ছবি

বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে নতুন এই ঋণ প্রকল্পের কাঠামো, তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার প্রাথমিকভাবে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে। দেশের সব ব্যাংককে এই প্রকল্পে অংশগ্রহণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি চালু করা হতে পারে।

নতুন এই ঋণ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের। তাদের ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতেই সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

বৈঠকে অংশ নেওয়া সোনালী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে। এরপর ব্যাংকগুলো প্রকল্পটির আওতায় ঋণ বিতরণের কার্যক্রম শুরু করবে। 

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষিত তরুণদের স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা বা আয়মূলক কর্মকাণ্ড শুরু করার ক্ষেত্রে এই ঋণ সহায়ক হতে পারে।

তবে প্রকল্পটির ঋণের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং কারা কীভাবে ঋণ পাবেন—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বেকার যুবকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত