শেরপুর     বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

ছবি : প্রতিনিধি

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো: শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার, বিভিন্ন খেলার কোচ ও অভিভাবকবৃন্দ। পুরস্কারপ্রাপ্তরা ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।

এর সাথে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও শিক্ষা পদক পাওয়া শিক্ষার্থীকেও সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসক তাদের এই সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করবে বলে আশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের খেলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও বই পড়ার ওপর জোর দেয়ার পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো: শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার, বিভিন্ন খেলার কোচ ও অভিভাবকবৃন্দ। পুরস্কারপ্রাপ্তরা ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।

এর সাথে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও শিক্ষা পদক পাওয়া শিক্ষার্থীকেও সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসক তাদের এই সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করবে বলে আশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের খেলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও বই পড়ার ওপর জোর দেয়ার পরামর্শ দেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত