শেরপুর     রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে বিশ্ব হাতি দিবস পালিত

নালিতাবাড়ীতে বিশ্ব হাতি দিবস পালিত
ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১২ আগস্ট বুধবার সকালে মধুটিলা ইকোপার্কে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। এসময় সমশ্চূড়া বিট কর্মকর্তা কাওসার আহমেদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সকালে আয়োজিত র‍্যালিতে বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) শতাধিক সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় হাতি-মানুষের সংঘাত কমানো, হাতির আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে মধুটিলা ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, গারো পাহাড় এলাকায় হাতির নিরাপদ চলাচলের করিডর সংরক্ষণ এবং বন পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি হাতি-মানুষের দ্বন্দ্ব কমাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ীতে বিশ্ব হাতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১২ আগস্ট বুধবার সকালে মধুটিলা ইকোপার্কে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। এসময় সমশ্চূড়া বিট কর্মকর্তা কাওসার আহমেদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সকালে আয়োজিত র‍্যালিতে বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) শতাধিক সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় হাতি-মানুষের সংঘাত কমানো, হাতির আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে মধুটিলা ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, গারো পাহাড় এলাকায় হাতির নিরাপদ চলাচলের করিডর সংরক্ষণ এবং বন পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি হাতি-মানুষের দ্বন্দ্ব কমাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত