শেরপুর     বুধবার, ১২ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

১১ দিনে রেমিট্যান্স এলো ১.৩৮ বিলিয়ন ডলার

সংগৃহিত ছবি

দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (১.৩৮ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১১ আগস্ট একদিনেই প্রবাসীরা ১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১১ আগস্ট দেশে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এবার রেমিট্যান্স বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার ৮১৩ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং ব্যবস্থার সহজলভ্যতা এবং প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতার কারণে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১২ আগস্ট ২০২৬

১১ দিনে রেমিট্যান্স এলো ১.৩৮ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (১.৩৮ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১১ আগস্ট একদিনেই প্রবাসীরা ১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১১ আগস্ট দেশে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এবার রেমিট্যান্স বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার ৮১৩ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং ব্যবস্থার সহজলভ্যতা এবং প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতার কারণে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত