শেরপুর     বুধবার, ১২ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

দেশের ৩ জেলায় নতুন পুলিশ সুপার

দেশের ৩ জেলায় নতুন পুলিশ সুপার
সংগৃহিত ছবি

দেশের তিন জেলায় নতুন তিন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে সরকার। জেলাগুলো হলো- গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া। ‎বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে।

‎এছাড়া গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

‎অতিবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১২ আগস্ট ২০২৬

দেশের ৩ জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

দেশের তিন জেলায় নতুন তিন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে সরকার। জেলাগুলো হলো- গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া। ‎বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে।

‎এছাড়া গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

‎অতিবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত