শেরপুর     শনিবার, ১১ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

আহমেদ উস সামাদ চৌধুরীর জীবনভিত্তিক গ্রন্থ প্রকাশ

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ‘চ্যানেল এস’-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরীর জীবনভিত্তিক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে আমাজনসহ বিভিন্ন মাধ্যমে বইটি পাওয়া যাচ্ছে।

গ্রন্থটি যৌথভাবে লিখেছেন আহমেদ উস সামাদ চৌধুরী ও তার পুত্র তাহমিদ সামাদ চৌধুরী।

এতে ব্রিটেনে তার আগমন থেকে শুরু করে দীর্ঘ সংগ্রাম, প্রতিষ্ঠা ও নেতৃত্বের নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি শৈশব, অভিবাসন-পরবর্তী জীবনসংগ্রাম এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিকাশে তার অগ্রণী ভূমিকার বিস্তারিত বিবরণ স্থান পেয়েছে।

বইটিতে গণমাধ্যম গড়ে তোলার অন্তরালের গল্প, প্রবাসী সমাজের আত্মপরিচয় নির্মাণের সংগ্রাম এবং নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। গণমাধ্যমের পাশাপাশি আতিথেয়তা, শিল্প, উন্নয়ন ও উৎপাদন খাতে তার অবদান ও সফলতার কথাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, দুর্যোগ ত্রাণ ও প্রতিবন্ধী সেবায় তার দাতব্য কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিতা-পুত্রের যৌথ লেখনী বইটিকে দিয়েছে বিশেষ মানবিক উষ্ণতা ও অন্তরঙ্গতা।

খুব শিগগিরই দেশীয় প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে বইটি প্রিন্ট ও অনলাইন—উভয় সংস্করণে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা যাচ্ছে।

উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণকারী আহমেদ উস সামাদ চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং নানা আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

বিষয় : গ্রন্থ প্রকাশ

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

আহমেদ উস সামাদ চৌধুরীর জীবনভিত্তিক গ্রন্থ প্রকাশ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ‘চ্যানেল এস’-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরীর জীবনভিত্তিক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে আমাজনসহ বিভিন্ন মাধ্যমে বইটি পাওয়া যাচ্ছে।

গ্রন্থটি যৌথভাবে লিখেছেন আহমেদ উস সামাদ চৌধুরী ও তার পুত্র তাহমিদ সামাদ চৌধুরী।

এতে ব্রিটেনে তার আগমন থেকে শুরু করে দীর্ঘ সংগ্রাম, প্রতিষ্ঠা ও নেতৃত্বের নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি শৈশব, অভিবাসন-পরবর্তী জীবনসংগ্রাম এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিকাশে তার অগ্রণী ভূমিকার বিস্তারিত বিবরণ স্থান পেয়েছে।

বইটিতে গণমাধ্যম গড়ে তোলার অন্তরালের গল্প, প্রবাসী সমাজের আত্মপরিচয় নির্মাণের সংগ্রাম এবং নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। গণমাধ্যমের পাশাপাশি আতিথেয়তা, শিল্প, উন্নয়ন ও উৎপাদন খাতে তার অবদান ও সফলতার কথাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, দুর্যোগ ত্রাণ ও প্রতিবন্ধী সেবায় তার দাতব্য কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিতা-পুত্রের যৌথ লেখনী বইটিকে দিয়েছে বিশেষ মানবিক উষ্ণতা ও অন্তরঙ্গতা।

খুব শিগগিরই দেশীয় প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে বইটি প্রিন্ট ও অনলাইন—উভয় সংস্করণে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা যাচ্ছে।

উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণকারী আহমেদ উস সামাদ চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং নানা আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত