জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের নানা সমস্যা ও অভিযোগের কথা শোনেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, নদীভাঙন, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন বিষয়ে সেবাপ্রার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সমস্যার ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এদিন মোট ২৯০ জন সেবাপ্রার্থীকে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে অনেককে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সেবাপ্রার্থীদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।
গণশুনানিতে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
গণশুনানিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন