শেরপুর     শনিবার, ১৫ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

ছবি: প্রতিনিধি

শেরপুরে মাদক, জুয়া ও অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকেলে সদর উপজেলার ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং চর উদীয়মান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার। ওইসময় তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে মাদক, জুয়া ও অশ্লীলতা বন্ধের বিকল্প নেই। জেলা পুলিশ এসব অপরাধ বন্ধে সদা তৎপর রয়েছে। এজন্য সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তিনি যেকোন অপরাধের তথ্য পুলিশকে অবহিত করলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দত্ত, ঝিনাইগাতী উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকনুজ্জামান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রশিদ হাফিজুর, কামারেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. চাঁন মিয়া, কামারেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবাব আলী, ৭ নংচর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, মেলান্দহের জামিয়া মহিউস সুন্নাহ মলিকাডাঙ্গার সিনিয়র মুহাদ্দিস শিক্ষা সচিব হাফেজ মাওলানা আব্দুস সালাম, প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরে মাদক, জুয়া ও অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকেলে সদর উপজেলার ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং চর উদীয়মান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার। ওইসময় তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে মাদক, জুয়া ও অশ্লীলতা বন্ধের বিকল্প নেই। জেলা পুলিশ এসব অপরাধ বন্ধে সদা তৎপর রয়েছে। এজন্য সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তিনি যেকোন অপরাধের তথ্য পুলিশকে অবহিত করলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দত্ত, ঝিনাইগাতী উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকনুজ্জামান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রশিদ হাফিজুর, কামারেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. চাঁন মিয়া, কামারেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবাব আলী, ৭ নংচর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, মেলান্দহের জামিয়া মহিউস সুন্নাহ মলিকাডাঙ্গার সিনিয়র মুহাদ্দিস শিক্ষা সচিব হাফেজ মাওলানা আব্দুস সালাম, প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত