শেরপুর     রোববার, ১৬ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

স্বৈরাচারী সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী

সংগৃহিত ছবি

পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সেই সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ রোববার (১৮ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়  ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট মোকাবেলায় আগামী দশ বছরের পরিকল্পনা ২৭ আগস্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে বিএনপি সরকার।

‘সংকটকে’ পুঁজি করে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকার গঠনের পর প্রথম কিশোরগঞ্জ জেলা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে দেখা হওয়া শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।

সফরের শুরুতে বেলা সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে কাজ করছে সরকার। জনগণের ভাগ্যের উন্নয়নে হাতে হাত রেখে কাজ করতে সবাইকে আহ্বান জানান তিনি।

এদিকে, দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে, কটিয়াদি আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৬ আগস্ট ২০২৬

স্বৈরাচারী সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সেই সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ রোববার (১৮ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়  ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট মোকাবেলায় আগামী দশ বছরের পরিকল্পনা ২৭ আগস্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে বিএনপি সরকার।

‘সংকটকে’ পুঁজি করে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকার গঠনের পর প্রথম কিশোরগঞ্জ জেলা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে দেখা হওয়া শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।

সফরের শুরুতে বেলা সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে কাজ করছে সরকার। জনগণের ভাগ্যের উন্নয়নে হাতে হাত রেখে কাজ করতে সবাইকে আহ্বান জানান তিনি।

এদিকে, দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে, কটিয়াদি আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত