প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। নরোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
সরকার প্রধানের ভারত সফর নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসময় মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধ ত্বরান্বিত করার এবং শহীদ শরীফ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের কাছে হস্তান্তরের কাজ দ্রুততার সঙ্গে করার অনুরোধ আমরা ভারত সরকারকে করেছি। আমরা তাদের প্রত্যুত্তরের অপেক্ষায় রয়েছি।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, হাদি হত্যা মামলার তিন আসামিকে ভারত থেকে ফেরত আনতে প্রয়োজনীয় নথিপত্র দেশটির কাছে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদও রয়েছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে সেখানে আইনি প্রক্রিয়া চলায় প্রত্যর্পণ কিছুটা বিলম্বিত হতে পারে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়েও ঢাকা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। ভারত বলেছে, বিষয়টি তাদের প্রচলিত ‘আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী’ পরীক্ষা করা হচ্ছে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন