শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (১৬ আগস্ট) দুপুরে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৩ আগস্ট শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পশ্চিম ভাটিয়াপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
পরিবারটির আরও অভিযোগ, ঘটনার পর গত ১২ আগস্ট তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলা ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তারা কোনো ধরনের সংঘাত চান না। তারা শুধু নিজেদের বাড়িঘর, সম্পদ ও জীবনের নিরাপত্তা চান। এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে মুন্তাজ আলী, রাসেল মাহমুদ, মো. বিশাল আহমেদ, মো. রাজা মিয়া, মো. লালচান মিয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য নিতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন