স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন বলে জানান তিনি।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে বিভিন্ন খাতে সরকারের নেওয়া পদক্ষেপ ও অর্জনের বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আপনারা দেখেছেন। বিগত ১৮০ দিনে সরকার কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি জনগণের কাছে প্রশংসিত হয়েছে।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকটের প্রভাব বিশ্বব্যাপী পড়লেও সরকার দেশে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার প্রায় এক মাস জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি স্থগিত রাখে। পরে সহনীয় মাত্রায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ ওই সময়ে বিশ্ববাজারসহ প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বেড়েছিল।
আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোর এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকটের টেকসই সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সরকারের সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের একটি শক্তিশালী ও নিরাপদ মজুদ গড়ে তোলা সম্ভব হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বিভিন্ন খাতে সমন্বিতভাবে কাজ করছে।
বাংলাদেশে আল-কায়েদার আঞ্চলিক শাখা একিউআইএসের (AQIS) গোপন সেল ও নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি এখনো পড়েননি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।
সরকার জাতিসংঘের ওই প্রতিবেদনকে কীভাবে দেখছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর পরিবর্তনের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও গুঞ্জন শুনছি।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন